পোশাক ও জুতার দোকানের জন্যই তৈরি

দোকান একটা হোক বা অনেকগুলো — সব সামলান একটাই সহজ পিওএস দিয়ে।

কাউন্টারে ঝটপট বিল করুন, ঈদের অফার আর কম্বো ডিল চালান কোনো ভুল ছাড়াই, আর প্রতিটা সাইজ, কালার ও ব্রাঞ্চের স্টক থাকুক সবসময় চোখের সামনে।

বাংলা ও ইংরেজি বারকোড লেবেল প্রিন্ট দাম টাকায়
যাদের জন্য
পোশাকের দোকানজুতার দোকানপাঞ্জাবি ও দেশি পোশাকবাচ্চাদের পোশাকবুটিকএকাধিক ব্রাঞ্চের চেইন শপ
চেনা চেনা লাগছে?

দোকান চালানোর রোজকার ঝামেলা — এবার সমাধান।

খাতা, আন্দাজ আর শুধু ভরসায় আর কতদিন? দেখুন সফটওয়্যারে গেলে কী বদলায়।

“খাতার স্টক আর তাকের মাল কখনো মেলে না।” যে স্টকে ভরসা করা যায়

কোন মাল এল, বিক্রি হলো, অন্য ব্রাঞ্চে গেল বা নষ্ট হলো — সব নিজে থেকেই লেখা থাকে। স্ক্রিনে যা দেখবেন, তাকেও ঠিক তা-ই।

কীভাবে, দেখুন
“ঈদের ভিড়ে ভুল ডিসকাউন্ট আর লম্বা লাইন।” অফার নিজে থেকেই বসে যায়

একবার অফার বানালেই প্রতিটা ব্রাঞ্চের প্রতিটা কাউন্টারে পণ্য স্ক্যান করার সাথে সাথে বসে যায়। মুখে মুখে হিসাব নেই, ভুলও নেই।

কীভাবে, দেখুন
“দোকানে না থাকলে কী হচ্ছে কিছুই দেখতে পাই না।” যেখানেই থাকুন, নিয়ন্ত্রণ আপনার হাতে

প্রতিটা বিক্রি, ডিসকাউন্ট আর ক্যাশ শিফট দেখুন যেকোনো জায়গা থেকে। রিফান্ড আর রিটার্নে লাগে ম্যানেজারের অনুমতি।

কীভাবে, দেখুন
“সাইজ আর কালারের হিসাব রাখা অসম্ভব।” প্রতিটা সাইজ, প্রতিটা কালার — এক নজরে

প্রতিটা সাইজ ও কালারের আলাদা স্টক আর বারকোড, তাই কাস্টমার চাওয়ার আগেই জানবেন কোনটা নেই।

কীভাবে, দেখুন
আজ সহজ, আগামীর জন্যও তৈরি

ছোট দোকানের জন্য সহজ, চেইন শপের জন্যও যথেষ্ট শক্তিশালী।

শুরু করুন মাত্র দুজন মানুষ দিয়ে। ব্যবসা বাড়লে যোগ করুন নতুন ব্রাঞ্চ, গোডাউন আর স্টাফ — একই অ্যাকাউন্টে, কোনো ডেটা সরানো ছাড়াই।

শুরুতে

একটা দোকান

দোকানটাই আপনার স্টকরুম — মাল তোলা, বিক্রি আর স্টক গোনা, সব এক জায়গায়।

মামালিকশশপ ম্যানেজার
  • পোশাক বা জুতার রেডিমেড ক্যাটাগরি দিয়ে ঝটপট সেটআপ
  • প্রাইস লেবেল প্রিন্ট করে সেদিনই বিক্রি শুরু
  • প্রতিটা বিক্রি, ডিসকাউন্ট আর ক্যাশ শিফট মালিকের চোখে
ক্লাউডে চলে · দেখাশোনা পুরোটাই আমাদের

আপনি দোকান সামলান, সিস্টেম সামলাব আমরা।

এটা একটা ক্লাউড সার্ভিস — হোস্টিং, ব্যাকআপ, নিরাপত্তা আর আপডেট সবকিছুর দায়িত্ব আমাদের, আপনার মাসিক প্যাকেজের মধ্যেই।

ধানমন্ডিকাউন্টার ১ · Chrome
বনানীকাউন্টার ১ · Edge
বাসা থেকে মালিকল্যাপটপে রিপোর্ট দেখছেন
আপনার দোকান — শুধু একটা ব্রাউজারই যথেষ্ট
ম্যানেজড ক্লাউডহোস্টিং আর রক্ষণাবেক্ষণ — সব আমাদের দায়িত্বে
  • সার্ভার ও হোস্টিং
  • প্রতিদিনের ব্যাকআপ
  • আপডেট ও নতুন ফিচার
  • HTTPS ও নিরাপত্তা
এই সবকিছু আমরাই দেখি
কিছু ইনস্টল করতে হবে না

ব্রাউজার খুলে লগইন করলেই হলো — দোকানের কম্পিউটার, বাসার ল্যাপটপ, যেখান থেকে খুশি।

সার্ভার কেনার দরকার নেই

দোকানের পেছনে কোনো মেশিন বসাতে হবে না, আলাদা আইটি লোক রাখতে হবে না, সার্ভারের বিদ্যুৎ বিলও নেই।

সবসময় লেটেস্ট ভার্সন

নতুন সুবিধা নিজে থেকেই চলে আসে — আপনার প্রতিটা দোকান চলে সর্বশেষ ভার্সনে।

ব্যাকআপের চিন্তা নেই

প্রতিদিন আপনার ডেটার ব্যাকআপ হয়। পেনড্রাইভে কপি রাখা বা “ব্যাকআপ নেওয়া হয়েছে তো?” — এই দুশ্চিন্তা আর নেই।

শুরু করবেন যেভাবে

মাত্র তিন ধাপে বিক্রি শুরু

ফ্রি ট্রায়াল শুরু করুন

এক মিনিটে সাইন আপ করুন — অ্যাকাউন্ট সাথে সাথেই চালু। কোনো টাকা লাগবে না, কারও জন্য অপেক্ষাও করতে হবে না।

গাইড করা সেটআপ

পোশাক না জুতা — বেছে নিলেই ক্যাটাগরি, সাইজ আর কালার তৈরি। এরপর শুধু আপনার পণ্য আর ব্রাঞ্চ যোগ করুন।

লেবেল প্রিন্ট, তারপর বিক্রি

মাল রিসিভ করুন, বারকোড লেবেল প্রিন্ট করুন, কাউন্টার খুলুন। সেদিনই বিক্রি শুরু করতে পারবে আপনার টিম।

প্রশ্ন ও উত্তর

যা সবাই জানতে চান

কিছু ইনস্টল করতে হবে?

না। দোকানের কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজারেই চলে। সাধারণ বারকোড স্ক্যানার, ৮০ মিমি রিসিট প্রিন্টার আর বারকোড লেবেল প্রিন্টারের সাথেও কাজ করে।

একটা দোকান দিয়ে শুরু করে পরে ব্রাঞ্চ বাড়ানো যাবে?

অবশ্যই। একটা দোকান চলে মাত্র দুজনে — মালিক আর শপ ম্যানেজার। নতুন ব্রাঞ্চ খুললে একই অ্যাকাউন্টে যোগ করে নিন; স্টক ট্রান্সফার, সেন্ট্রাল গোডাউন আর ব্রাঞ্চের স্টাফ — সবকিছু আগে থেকেই তৈরি।

সফটওয়্যারটা কি বাংলায় চলে?

হ্যাঁ। প্রত্যেকে নিজের পছন্দমতো বাংলা বা ইংরেজিতে চালাতে পারেন।

পণ্যে আগে থেকে থাকা বারকোড কি ব্যবহার করা যাবে?

হ্যাঁ। কোম্পানির বারকোড স্ক্যান করলেই সেটা হুবহু ব্যবহার হবে। যেসব পণ্যে বারকোড নেই, সেগুলোর জন্য সিস্টেম নিজেই বারকোড বানিয়ে লেবেল প্রিন্ট করে দেবে।

হোস্টিং, ব্যাকআপ আর আপডেট কে দেখবে?

আমরাই। এটা একটা ক্লাউড সার্ভিস — সার্ভার, প্রতিদিনের ব্যাকআপ, নিরাপত্তা আর সফটওয়্যার আপডেট সব আমাদের দায়িত্বে, আপনার প্যাকেজের মধ্যেই। আপনি শুধু ব্রাউজার খুলে লগইন করবেন।

ইন্টারনেট সংযোগ লাগবে?

হ্যাঁ — এটা অনলাইন সিস্টেম। তাই আপনার সব দোকান, রিপোর্ট আর স্টক সবসময় একসাথে আপডেট থাকে, আর প্রতিদিন ডেটার ব্যাকআপ হয়।

আমার ব্যবসার তথ্য কি গোপন থাকবে?

প্রতিটা ব্যবসার তথ্য সম্পূর্ণ আলাদা রাখা হয়। বারবার ভুল পাসওয়ার্ড দিলে লগইন নিজে থেকে লক হয়ে যায়, আর পড়ে থাকা সেশন নিজেই লগআউট হয়।

দাম কীভাবে ঠিক হয়?

ব্রাঞ্চ প্রতি, মাস হিসেবে — চাইলে ছয় মাস পর্যন্ত আগাম দিতে পারেন। আগে ১৪ দিনের ফ্রি ট্রায়াল দিয়ে শুরু করুন; বিস্তারিত পাবেন দামের পেজে।

নিজের দোকানে একবার চালিয়ে দেখবেন?

এক মিনিটে সাইন আপ করুন, সাথে সাথেই শুরু ১৪ দিনের ফ্রি ট্রায়াল — গাইড করা সেটআপে পোশাকের ক্যাটাগরি আর সাইজ তৈরি হয়ে যাবে, নিজের পণ্য দিয়েই চালিয়ে দেখুন।